ঢাকা, ৭ মার্চ ২০২৬, শনিবার, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে চেম্বার অব কমার্সসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মো. শরীফুল আলমের মতবিনিময় সভা

রাজনীতি | এম এ হালিম,ভৈরব প্রতিনিধি

(৩ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:২২ অপরাহ্ন

banglahour

ভৈরবে চেম্বার অব কমার্সসহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ধানের শীষের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম।

মঙ্গলবার বিকেলে শহরের ভেনিস বাংলা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় ব্যবসায়ী সমাজ, চেম্বার অব কমার্সের প্রতিনিধি, বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে বক্তব্যে মো. শরীফুল আলম বলেন,
“ভৈরব দেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। এখানে ব্যবসা-বাণিজ্যের আরও সম্প্রসারণ হলে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে, কর্মসংস্থানের সুযোগ বাড়বে।”

তিনি জানান, নির্বাচিত হলে স্থানীয় ব্যবসায়ী সমাজকে সঙ্গে নিয়ে ভৈরবের উন্নয়নে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা তৈরি করা হবে।

এছাড়া ভৈরবকে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন একটি মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯