ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় খুলনায় গরু সাদকা: এড. শফিকুল আলম মনা বলেন— “তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক”

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(৭ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১১:০১ অপরাহ্ন

banglahour

খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। আজ তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। তাঁর সুস্থতার জন্য রাজনৈতিক ও মানবিক দায়িত্ব থেকেই আমরা গরু সাদকার আয়োজন করেছি।

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আল্লাহর পথে দান, দুঃখী-এতিমদের মুখে হাসি ফোটানো মহান আল্লাহর রহমত লাভের অন্যতম পথ। নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি—তিনি যেন বেগম জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে রূপসা বাসস্ট্যান্ড এলাকায় গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় খুলনা মহানগর বিএনপি আয়োজিত গরু সাদকা অনুষ্ঠানে তিনি এ বক্তব্য দেন।

এড. মনা বলেন, বর্তমান মানবিক সংকট, গণতন্ত্রের অবক্ষয় ও ন্যায়বিচারের প্রতিকূল সময়ে বেগম খালেদা জিয়া দেশবাসীর আশা ও অনুপ্রেরণার নাম। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, পুরো জাতিরই প্রত্যাশা। আমরা নেত্রীর সুস্থতা কামনায় আরও দোয়া ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবো।

পরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে গরু জবাই করা হয় এবং বিভিন্ন এতিমখানা ও বৃদ্ধাশ্রমে মাংস বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ঈসা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, বদরুম আনাম খান, কে এম হুমায়ুন, হাফিজুর রহমান মনি, মোল্লা ফরিদ আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান মিলটন, শরিফুল ইসলাম টিপু, জাকির ইকবাল বাপ্পি, কাজী জলিল, রকিবুল ইসলাম মতি, জাফরী নেওয়াজ চন্দন, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, আবু সাঈদ, জামীর হোসেন দ্বীপু, সাকীব জমাদ্দার, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মিজানুর রশীদ মিজান, সওগাতুল ইসলাম সগীর, মঞ্জুরুল ইসলাম, ওয়াহিদা রহমান রোমানা, মুরাদ হোসেন, মো. হাসিব পান্না, বজলুর রশীদ রুবেল, আলমগীর হোসেন, মো. ইয়াকুব আলী, মনির হোসেনসহ খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯