আগামী জাতীয় নির্বাচন ও যুগপৎ আন্দোলনের অংশীদার বিএনপির ঘোষিত ২৭২টি মনোনয়ন নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে ১২ দলীয় জোট। এই বিষয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে জোট প্রধান ও জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের খিলগাঁও কার্যালয়ে।
শরিকদের সঙ্গে আলোচনা না করায় ক্ষোভ
বৈঠকে উপস্থিত শরিক দলের নেতৃবৃন্দ বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতীতে নির্বাচন ও সরকার গঠনে শরিকদের সঙ্গে যে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২৭২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
নেতারা জানান, এত গুরুত্বপূর্ণ বিষয়ে শরিকদের সঙ্গে কোনো আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ।
সোমবার জরুরি সংবাদ সম্মেলন
জোটের পক্ষ থেকে জানানো হয়—
এই পরিস্থিতি মোকাবিলায় ভবিষ্যৎ রাজনীতি ও করণীয় সম্পর্কে সোমবার, ৮ ডিসেম্বর এক জরুরি সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অবস্থান জানানো হবে।
সংবাদ সম্মেলনের স্থান ও সময় আজই ঘোষণা করা হবে।
বৈঠক শেষে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন
মোস্তফা জামাল হায়দার — চেয়ারম্যান, জাতীয় পার্টি (জাফর) ও প্রধান, ১২ দলীয় জোট
সৈয়দ এহসানুল হুদা — সমন্বয়ক, ১২ দলীয় জোট ও চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় দল
লায়ন ফারুক রহমান — চেয়ারম্যান, ন্যাশনাল লেবার পার্টি
শামসুদ্দিন পারভেজ — চেয়ারম্যান, কল্যাণ পার্টি
তমিজ উদ্দিন টিটু — মহাসচিব, বাংলাদেশ এলডিপি
এম এ বাসার — সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ এলডিপি
আবুল কাশেম — মহাসচিব, ইসলামিক পার্টি
আমিনুল ইসলাম — চেয়ারম্যান, ইউনাইটেড লিবারেল পার্টি
ফিরোজ মো. লিটন — চেয়ারম্যান, প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি)
মুফতি জাকির হোসেন — সাংগঠনিক সম্পাদক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
এম এ মান্নান — সভাপতি, নয়া গণতান্ত্রিক পার্টি
ইমরুল কায়েস — মহাসচিব, নয়া গণতান্ত্রিক পার্টি
সারোয়ার আলম — মহাসচিব, বাংলাদেশ জাতীয় দল
নজরুল ইসলাম — যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি
ইলিয়াস হোসেন — যুগ্ম মহাসচিব, ইসলামী ঐক্য জোট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
