ট্রাফিক আইন লঙ্ঘন করার অপরাধে মামলা দিচ্ছেন ট্রাফিক সার্জেন্ট ।
ব
২০২৪ সালের জুলাই আন্দোলন–পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ওপর চাপ বহুগুণে বেড়েছে। ওই সময় সহিংসতায় একাধিক পুলিশ সদস্য প্রাণ হারান, অনেকেই আহত হন। একই সঙ্গে পুলিশের ওপর জনরোষ, আস্থার সংকট এবং মনোবলজনিত চ্যালেঞ্জ তৈরি হয়।
এই বাস্তবতায় সম্প্রতি পুলিশের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে, যা শুধুই বাহ্যিক নয়—বরং পুলিশের পেশাগত ভাবমূর্তি, নিরাপত্তা ও আধুনিকায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। নতুন পোশাকের মাধ্যমে মাঠপর্যায়ে পুলিশের গতিশীলতা ও নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি জনবান্ধব ইমেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত চলবে। তবে শুধু মামলা দিয়ে দীর্ঘমেয়াদে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়, এ জন্য প্রয়োজন নাগরিক সচেতনতা।
ডিএমপির এক কর্মকর্তা বলেন, “ট্রাফিক আইন মানা শুধু পুলিশের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। সচেতনতা ছাড়া শৃঙ্খলা ফেরানো চ্যালেঞ্জিং।”
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপির এই কঠোর অবস্থান নিঃসন্দেহে ইতিবাচক। তবে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক আচরণে পরিবর্তন, গণপরিবহন ব্যবস্থাপনায় সংস্কার এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ না ফিরলে ঢাকা শহরের যানজট ও বিশৃঙ্খলা কমানো কঠিনই থেকে যাবে।
রাজধানী ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘদিনের বিশৃঙ্খল ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অনুসন্ধানে দেখা গেছে, দায়ের করা মামলাগুলোর সিংহভাগই হয়েছে- যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে চলাচল, প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠানো-নামানো, বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে ট্রাফিক আইন অমান্যের প্রবণতা সবচেয়ে বেশি, যা পরিসংখ্যানেও স্পষ্ট।
বিশেষজ্ঞ ও ট্রাফিক সংশ্লিষ্টদের মতে, মোটরসাইকেল চালকদের বেপরোয়া চলাচল, সিএনজি ও বাসের যত্রতত্র থামানো, আইন না মানার মানসিকতা, পর্যাপ্ত সচেতনতার অভাব এসব কারণেই রাজধানীতে যানজট ও দুর্ঘটনা বাড়ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
