ঢাকা, ২৯ জুলাই ২০২৬, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মহীয়সী নেত্রী বেগম জিয়ার আপসহীন আদর্শ আমাদের ধারণ করতে হবে: খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৯ অপরাহ্ন

banglahour

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন আদর্শ ধারণ করেই এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন সিলেট-১ মহানগর ও সদর আসনে বিএনপির প্রার্থী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি ছিলেন আপসহীন আদর্শের প্রতীক। দেশ ও জাতির ক্রান্তিকালে তিনি কখনো মাথানত করেননি। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে মহানগর বিএনপির সম্মানিত সদস্য বদরুজ্জামান সেলিমের উদ্যোগে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, বেগম খালেদা জিয়া কেবল একজন জেনারেলের শান্ত-সুবোধ সহধর্মিণী থেকে একজন অদম্য নেত্রীতে পরিণত হননি; তিনি হয়ে উঠেছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের একমাত্র ভরসা। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে গুরুতর অসুস্থ অবস্থায় থেকেও তিনি কখনো আপস করেননি। আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি ছিলেন এক অকুতোভয় প্রাচীর।

তিনি বলেন, আজ যখন তিনি না ফেরার দেশে চলে গেছেন, তখন জাতি এক মমতাময়ী দেশপ্রেমিক অভিভাবক ও সাহসী নেতৃত্বকে হারিয়েছে। তার রাজনৈতিক দূরদর্শিতা ও ভবিষ্যদ্বাণী আজ সত্য প্রমাণিত হয়েছে। স্বৈরাচারের পতন ঘটেছে এবং ইতিহাসের আস্তাকুঁড়ে তাদের ঠাঁই হয়েছে। বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে—আপসহীনতার এক উজ্জ্বলতম উপমা ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামী নেত্রী হিসেবে।

আলোচনা শেষে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন শাহ মির (রহ.) মাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হান্নান।

বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউর রহমান ফাউন্ডেশন অল ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন, মহানগর বিএনপির সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক আব্দুল কাদির সমসু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, এডিশনাল পিপি অ্যাডভোকেট আল আসলাম মুনিম এবং মহানগর বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আশরাফ গাজীসহ দলীয় নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯