ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু

খেলা | মো.মিজানুর রহমান | পিরোজপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৪ অপরাহ্ন

banglahour

পিরোজপুরে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনী।

জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মিটুলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কৌশিক মন্ডল। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. লিটন খান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টটি পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের বাস্তবায়নে অনুষ্ঠিত হচ্ছে।

পিরোজপুর একাদশ ও ভোলা একাদশের মধ্যকার উদ্বোধনী ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতার খেলা শুরু হয়। আগামী ২৪ জানুয়ারি কীর্তনখোলা জোনের খেলা শেষ হওয়ার মধ্য দিয়ে এ পর্বের চ্যাম্পিয়নশিপের পর্দা নামবে।

জোনভিত্তিক এই প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল বিভাগের মোট আটটি জেলার দল অংশগ্রহণ করছে। ‘কীর্তনখোলা’ জোনের আওতায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হচ্ছে।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলারদের খুঁজে বের করে ভবিষ্যতের জাতীয় দলের জন্য প্রস্তুত করাই এই চ্যাম্পিয়নশিপের প্রধান উদ্দেশ্য।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম