ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এবছর পাটবীজের চাহিদা ৬৪০০ টন, আমদানির অনুমতি ৫২০০ টন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:৩৪ অপরাহ্ন

banglahour

ঢাকা: কৃষকের চাহিদার প্রতি লক্ষ্য রেখে এ বছর পাট ও পাট জাতীয় (মেস্তা ও কেনাফ) ফসলের বীজের বার্ষিক চাহিদা নির্ধারিত হয়েছে ৬ হাজার ৩৬৯ মেট্রিক টন। এর মধ্যে বিএডিসি সরবরাহ করবে ১ হাজার ৩০০ টন বীজ, আর প্রায় ৫ হাজার ২০০ টন বীজ ভারত থেকে আমদানির অনুমতি দেয়া হয়েছে।

সম্প্রতি (২মার্চ) কৃষিসচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।  

২০২৩-২৪ বছরে প্রায় ৭ লাখ ৬৪ হাজার হেক্টর জমিতে পাট, মেস্তা ও কেনাফ ফসল চাষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চাষের জন্য মোট পাটবীজের চাহিদা হলো প্রায় ৬ হাজার ৪০০ মেট্রিক টন। এর মধ্যে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ভারতীয় তোষা পাটের জাত জেআরও-৫২৪ এবং ৫৭৬ মেট্রিক টন মেস্তা/কেনাফের (মোট ৫১৭৬ মেট্রিক টন) বীজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

গত ২০২২-২৩ উৎপাদন বছরে ৫ হাজার মেট্রিক টন পাটবীজের আমদানির অনুমতির বিপরীতে প্রকৃত আমদানি হয়েছিল ৪ হাজার ১৬৬ টন।

উল্লেখ্য, জাতীয় বীজ বোর্ডের একই সভায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি তোষা পাট ও একটি কেনাফ এর জাত ছাড়করণের অনুমতি দেয়া হয়। এছাড়া, ব্রি উদ্ভাবিত ০২ টি ধানের জাত ছাড়করণ করা হয়। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম