ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে চেম্বার অব কমার্সের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

খেলা | মো.মিজানুর রহমান |জেলা প্রতিনিধি| পিরোজপুর

(৩ মাস আগে) ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১০:২৭ অপরাহ্ন

banglahour

“সুস্থ দেহে সুস্থ মন—ক্রীড়ায় করে আনয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে দি-পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের উদ্বোধন করেন চেম্বারের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিযোগিতার সাফল্য কামনা করেন।

এই বছর অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী বক্তব্যে চেম্বার সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন,
“নিয়মিত খেলাধুলা মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই। ব্যবসায়িক সংগঠন হিসেবেও পিরোজপুর চেম্বার ভবিষ্যতেও ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও খেলাধুলাবান্ধব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মেহেদী হাসান, পরিচালকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চেম্বারের পরিচালক মাহতাব উদ্দিন রিপন।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯