ঢাকা, ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুন্সিগঞ্জে জমি বিরোধে সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১০

অপরাধ | আমজাদ হোসেন মিঠু|জেলা প্রতিনিধি|মুন্সীগঞ্জ

(৮ মাস আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:৩৯ অপরাহ্ন

banglahour

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আলমগীর (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বালাসুর সংলগ্ন মধ্য কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর স্থানীয় বাসিন্দা তমিজ উদ্দিনের ছোট ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মার্কেটের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ভোর রাতের দিকে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরদের মালিকানাধীন জায়গা দখলের চেষ্টা চালায়। এ সময় আলমগীর ও তার স্বজনরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে আলমগীরসহ তার পরিবারের ৮ থেকে ১০ জন সদস্য আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যান। আহত অন্যদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।

শ্রীনগর থানা পুলিশের প্রাথমিক ধারণা, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

অপরাধ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম