দীর্ঘদিন দলীয় কার্যক্রমের বাইরে থাকার পর খুলনা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু আবারও দলে সক্রিয় হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী রকিবুল ইসলাম বকুলের পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রমে মাঠে নেমেছেন।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকের ব্যাজ ধারণ করে খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুলের সমর্থনে প্রচারণা শুরু করেন পিন্টু। এ সময় তিনি বলেন, খুলনার শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানা চালু করা এবং তেল ডিপোগুলোতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে বকুলকে বিজয়ী করা প্রয়োজন।
অন্যদিকে, সাবেক জনপ্রতিনিধির দলে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন থানা বিএনপির শীর্ষ নেতারা। প্রচারণাকালে উপস্থিত ছিলেন খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, কাজী আবদুল লতিফসহ দলীয় নেতাকর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
