ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুমিল্লা-৬: জামায়াত প্রার্থী কাজী দ্বীনের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা

রাজনীতি | মোঃ সেলিম রেজা মুন্সী|জেলা প্রতিনিধি| কুমিল্লা

(৫ মাস আগে) ৭ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, ৮:০৭ অপরাহ্ন

banglahour

কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, সেনানিবাস, সদর ও সদর দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তার ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ইশতেহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন।

ইশতেহারে কুমিল্লা বিভাগের উন্নয়ন, আধুনিক নগরায়ন, কুমিল্লা বিমানবন্দর চালু করা, জলাবদ্ধতা ও যানজট নিরসন, ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, সড়ক ও যোগাযোগ ব্যবস্থা, বেকারত্ব হ্রাস, কৃষক ও শ্রমিকদের জীবনমান উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, প্রবাসীদের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইশতেহার ঘোষণা শেষে কাজী দ্বীন মোহাম্মদ সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক উন্নত কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. মুজিবুর রহমান, কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, ইঞ্জিনিয়ার সাঈদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯