ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১২ মার্চ ২০২৩, রবিবার, ৮:৪১ অপরাহ্ন

banglahour

বিশ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান তিনি।

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ইংল্যান্ডের বিপক্ষে এই বিজয় ঐতিহাসিক। তিনি বলেন, চলমান সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশের টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে। পরের ম্যাচেও বিজয়ের ধারাবাহিকতায় গৌরবময় সিরিজ জিতেছে। এই অর্জন টাইগারদের আরো সাহসী করে তুলবে। তিনি আশা প্রকাশ করে বলেন, সিরিজের তৃতীয় ম্যাচেও বিজয়ের ধরাবাহিকতা রক্ষা করে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারবে বাংলাদেশ।

বিশ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম