ঢাকা, ২১ আগস্ট ২০২৬, শুক্রবার, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চা বাগানে মাসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি, নারীদের মাঝে স্যানিটারি প্যাড বিতরণ

স্বাস্থ্য | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(৬ মাস আগে) ৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৯:২৯ অপরাহ্ন

banglahour

চা বাগান এলাকায় নারীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে সিলেটের খাদিম চা বাগানে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

“তার স্বাস্থ্য, তার অধিকার: চা বাগান এলাকার নারীদের মধ্যে মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি” শীর্ষক এই কর্মসূচির যৌথ আয়োজন করেছে বুম বক্স কমিউনিকেশনস এবং মানবিক সংগঠন হিউম্যান কেয়ার।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের আলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কনসালট্যান্ট রিফাত আরা রিফা। তিনি নারীদের মাসিক স্বাস্থ্য সম্পর্কিত কুসংস্কার দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বলেন, মাসিক একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া; লজ্জা বা গোপনীয়তার সংস্কৃতিকে পরিহার করে সচেতনতা ও সঠিক পরিচর্যা প্রয়োজন।

সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বুম বক্স কমিউনিকেশনস ও হিউম্যান কেয়ারের প্রতিষ্ঠাতা এম. জি. রাব্বানী। তিনি বলেন, “চা বাগান এলাকার নারীরা এখনও মাসিক স্বাস্থ্য বিষয়ে তথ্য ও প্রয়োজনীয় উপকরণ থেকে বঞ্চিত। এই উদ্যোগ শুধুমাত্র স্যানিটারি সামগ্রী বিতরণ নয়, এটি নারীদের স্বাস্থ্য সচেতনতা, সম্মান ও অধিকার নিশ্চিত করার একটি সামাজিক আন্দোলন।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইদা শারমিন ফাতেমা (বুম বক্স কমিউনিকেশনস সিইও) এবং শায়লা শোয়েব (প্রধান যোগাযোগ কর্মকর্তা, বুম বক্স কমিউনিকেশনস)। তারা নারী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক মর্যাদা রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও ব্যবহারিক নির্দেশনা দেওয়া হয়। শতাধিক নারীর মাঝে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয় এবং সঠিক ব্যবহার সম্পর্কে বিস্তারিত শিক্ষা দেওয়া হয়।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে আরও বিভিন্ন চা বাগান ও প্রত্যন্ত এলাকায় এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে কোনো নারী তথ্যের অভাবে পিছিয়ে না থাকে।

স্বাস্থ্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম