ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তা জোরদার, কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

সারাদেশ | পিরোজপুর প্রতিনিধি।।মো. মিজানুর রহমান।।

(৫ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৫:২৪ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পিরোজপুরের ৩টি আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার ৪১৮টি ভোট কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টা থেকে ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে।


নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে মোতায়ন করা হয়েছে মোট ৮ হাজার আইনশৃঙ্খলা বাহিনী, যার মধ্যে ৮০০ সেনাবাহিনী, ১,৬০০ পুলিশ, ৬৫ জন র‌্যাব পেট্রোল, ৪৩৬ বিজিবি এবং ৫,৪৩৪ আনসার। এছাড়া নৌবাহিনী ও কোস্টগার্ডও দায়িত্বে থাকবে।


জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং নির্বাচনের পরিবেশকে উৎসবমুখর ও নিরাপদ করার সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।


পিরোজপুরের ৩টি আসনে ৭টি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০,৪২,৮২৭ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৫,২৫,০৬৩ এবং নারী ভোটার ৫,১৭,৭৬৩ জন। ৪১৮টি কেন্দ্রের মধ্যে ১৩৪টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণতার সতর্কতা জারি করা হয়েছে। তিনটি আসনে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯