ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাগেরহাটের ৪ আসনের ৩টিতে জামায়াত, ১টিতে বিএনপি জয়

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি।

(৮ মাস আগে) ১৩ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ১:০১ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার ভোর ৫টায় বাগেরহাটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থীরা হলেন— শেখ মনজুরুল হক রাহাদ, মো. মশিউর রহমান খান ও আব্দুল আলীম। আর বিএনপির হয়ে জয় পেয়েছেন নতুন মুখ শেখ ফরিদুল ইসলাম।


আসনভিত্তিক ফলাফল
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট)
জামায়াতে ইসলামী প্রার্থী মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা) — ১,১৭,৫২৭ ভোট
বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ) — ১,১৪,৩২৩ ভোট


বাগেরহাট-২ (সদর-কচুয়া)
জামায়াতে ইসলামী প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ (দাঁড়িপাল্লা) — ১,১৭,৭০৯ ভোট
বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেন (ধানের শীষ) — ৬৬,৪০৯ ভোট


বাগেরহাট-৩ (মোংলা-রামপাল)
বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম (ধানের শীষ) — ১,০২,৬৬১ ভোট
জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ (দাঁড়িপাল্লা) — ৮৩,৫৫০ ভোট
বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা)


জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল আলীম (দাঁড়িপাল্লা) — ১,১৬,০৬৭ ভোট
বিএনপি প্রার্থী সোমনাথ দে (ধানের শীষ) — ৯৮,৩২৬ ভোট
প্রথমবারের জয়
বাগেরহাট-১ ও ২ আসনে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। অন্যদিকে বাগেরহাট-৩ আসনে এই প্রথমবার বিএনপি জয় পেয়েছে।


বিজয়ের পর বিএনপি প্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেন,
“এলাকায় মাদক ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”
রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন জানান,
“চারটি আসনের মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীদের হারিয়ে জামায়াতে ইসলামী এবং একটি আসনে জামায়াত প্রার্থীকে হারিয়ে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম