রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর অন্যান্য প্রতিমন্ত্রীদের সঙ্গে তিনি শপথবাক্য পাঠ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী খান মো. এহসান শাহীন।
তিনি জানান, মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য আমন্ত্রণ পাওয়ার পর আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি রাজবাড়ী-১ আসন থেকে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২ ভোট।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
