কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ সদর মডেল থানার মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) শুক্রবার ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ফজরের নামাজ পড়ানোর পর ব্যাটারি চালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ইমাম ও অটোরিকশার চালক গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন।
পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
নিহতের গ্রামের তথ্য: চরপাড়া, লতিবাবাদ ইউনিয়ন, কিশোরগঞ্জ সদর; পিতা: মৃত তাহের উদ্দিন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
