ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ওয়ানডের আক্ষেপ ভুলে টি-টোয়েন্টিতে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ নারী দল

খেলা | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৩ ঘন্টা আগে) ২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ৩:৫৫ অপরাহ্ন

banglahour

সিলেটের সবুজ ঘাসে ওয়ানডে সিরিজের আক্ষেপ পেছনে ফেলে এবার সংক্ষিপ্ত ফরম্যাটে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ জমকালো আয়োজনে উন্মোচন করা হয়েছে সিরিজের ট্রফি।


ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শ্রীলঙ্কা অধিনায়ক চামারি আতাপাত্তু। আগামীর লড়াইয়ে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দুই অধিনায়কই।


আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সিরিজটিকে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে দুই দল। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের হতাশা থাকলেও টি-টোয়েন্টিতে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামতে প্রস্তুত স্বাগতিক বাংলাদেশ।


ট্রফি উন্মোচন শেষে নিগার সুলতানা জ্যোতি বলেন, অতীতের পরিসংখ্যান নয়, বরং ওয়ানডে সিরিজের ভুলগুলো শুধরে ইতিবাচক ক্রিকেট খেলেই টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য তাদের।
অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে বলেন, দলে দুই নতুন ক্রিকেটার অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদের লক্ষ্যও সিরিজ জয়।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি পুরো সিরিজজুড়ে বৃষ্টির শঙ্কা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


আগামীকাল দুপুর দেড়টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচ ৩০ এপ্রিল এবং শেষ ম্যাচ ২ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯