ঢাকা, ১৬ মে ২০২৬, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তিন ম্যাচে হ্যাটট্রিক করা আলেয়ার স্বপ্ন বিশ্বজয়ের

খেলা | স্পোর্টস ডেস্ক।

(৫ ঘন্টা আগে) ১৬ মে ২০২৬, শনিবার, ২:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৭ পূর্বাহ্ন

banglahour

নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কিশোরী আলেয়া খাতুন এখন স্থানীয় ক্রীড়াঙ্গনের আলোচিত নাম। দারিদ্র্য ও প্রতিকূলতাকে জয় করে ফুটবল মাঠে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সবার নজর কেড়েছে সে।


‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ টুর্নামেন্টে টানা তিন ম্যাচে হ্যাটট্রিক করে লালপুর উপজেলাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখে আলেয়া। প্রথম ম্যাচে নাটোর পৌরসভার বিপক্ষে ৩–০, দ্বিতীয় ম্যাচে সিংড়া উপজেলার বিপক্ষে ৬–০ এবং ফাইনালে গুরুদাসপুর উপজেলার বিপক্ষে ৪–০ গোলের জয়ে তার অসাধারণ পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলার স্বীকৃতিস্বরূপ আলেয়া নির্বাচিত হয়েছেন নাটোর জেলার নারী ফুটবলের সেরা খেলোয়াড়।


লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আলেয়া বর্তমানে নর্থ বেঙ্গল ফুটবল একাডেমিতে কোচ জুয়েলের অধীনে অনুশীলন করছে। কৃষক বাবার সীমিত সামর্থ্য থাকলেও মেয়ের স্বপ্ন পূরণে তিনি সবসময় পাশে রয়েছেন।


আলেয়ার স্বপ্ন, একদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি গায়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা। স্থানীয়দের বিশ্বাস, সঠিক প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে গ্রামের এই প্রতিভাবান কিশোরী ভবিষ্যতে বাংলাদেশের নারী ফুটবলের বড় সম্পদ হয়ে উঠবে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯