রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ হামদ ও নাত (বালিকা) এ জেলা চ্যাম্পিয়ন হয়েছেন বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নের ২৭ নং বেরুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ও বেরুলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও একই বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ওবায়দুর রহমান মিঠুর জেষ্ঠ্য কন্যা মাহবুবা মরিয়ম মৌসি।
আজ ০৭ জুন রবিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিস রাজবাড়ীর আয়োজনে জেলা শিল্পকলা রাজবাড়ীতে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমানসহ আরো অনেকে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরি তানজিন বলেন, মৌসি হামদ নাতে উপজেলায় চ্যাম্পিয়ন হয়ে আজ জেলায় প্রথম হয়েছে। আশা করছি বিভাগীয় পর্যায়ে ঢাকায় চ্যাম্পিয়ন হয়ে বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
