ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুন্সীগঞ্জে এসএসসি ২০২৬-এর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাঃ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। মুন্সীগঞ্জ।

(২ ঘন্টা আগে) ৩০ আগস্ট ২০২৬, রবিবার, ৮:০৪ অপরাহ্ন

banglahour

প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে এসএসসি ২০২৬-এ উত্তীর্ণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই অয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ও গভর্নিং বডির সদস্য জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শরীফ উল্যাহ।
এ বছর প্রতিষ্ঠানটি থেকে ২৪৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৪৬ জন উত্তীর্ণ হয়, যার মধ্যে ৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শিক্ষার্থীদের চেনা ক্যাম্পাস ও অভিজ্ঞ শিক্ষকদের সুযোগ কাজে লাগিয়ে উচ্চমাধ্যমিকের জন্যও প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বিশেষ অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, এই সাফল্য উচ্চশিক্ষার একটি গুরুত্বপূর্ণ সূচনা। তিনি শিক্ষার্থীদের আগামী দুই বছর এ প্রতিষ্ঠানেই উচ্চমাধ্যমিক সম্পন্ন করে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। অধ্যক্ষ শরীফ উল্যাহ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং অভিভাবকদের প্রতিষ্ঠানের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফাতেমা শারমিন ও আতাউর রহমান এবং অভিভাবকদের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সাদমান সালিমের মা বক্তব্য দেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মো. হোসেন লিটন, শিক্ষক প্রতিনিধি ড. জাকির হোসেন ও মো. গিয়াসউদ্দিন অভি এবং একাডেমিক কো-অর্ডিনেটর জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ সাইফুর রহমান।
সহকারী অধ্যাপক মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের প্রাণবন্ত সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উত্তীর্ণদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং জিপিএ-৫ প্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। আনন্দ, গর্ব ও নতুন স্বপ্নের আবহে অনুষ্ঠানটি শেষ হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম