ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পপির ‘পাপ’ মন্তব্যের জবাব দিলেন জয় ও বাপ্পারাজ

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ সপ্তাহ আগে) ৩১ আগস্ট ২০২৬, সোমবার, ৯:২১ অপরাহ্ন

banglahour

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

আড়ালে গিয়ে বিয়ে, সংসার ও এক সন্তানের মা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সম্প্রতি পপির একটি বক্তব্যকে ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে। আর সেই বক্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মন্তব্য জানিয়েছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পপির একটি বক্তব্যের ফটোকার্ড ভাইরাল হয়। সেখানে পপির বক্তব্য হিসেবে লেখা রয়েছে, ‘যতটুকু পাপ কামাইছি সব ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই। আর যে কয়দিন বাঁচব হেদায়াতের জন্য আল্লাহ-খোদার নাম করে যাব।’

পপির এই বক্তব্য শেয়ার করে নিজের মতামত তুলে ধরেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, "আমার প্রশ্ন, আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি এবং গুনাহ করেছি, আমাদের কী হবে তাহলে? তাই ইবাদতের সময় ভক্তদের জন্যও দোয়া কইরেন।"

বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের নিয়েও প্রশ্ন তুলেছেন জয়। তিনি লিখেছেন, ‘আর বর্তমানে যারা হিট, তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।’

জয়ের এই পোস্ট প্রকাশ্যে আসার পর শুরু হয় নানা আলোচনা। অনেকেই তাদের নিজেদের মন্তব্য করেন। সেখানে অভিনেতা বাপ্পারাজের মন্তব্যও সবার নজর কেড়েছে।

বাপ্পারাজ লিখেছেন, ‘যখন ইনকাম করা হয়, তখন পাপ মনে হয় না। বেকার হয়ে গেলেই মনে হয় আগে পাপ করেছি। ইবাদত সবসময়ের জন্যই, বেকারদের জন্য না।’

এর আগেও এক ভিডিও বার্তায় অভিনয় জীবন থেকে পপি নিজেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম