ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে ৩ দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৮ ঘন্টা আগে) ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৪:১৪ অপরাহ্ন

banglahour

ঢালিউডের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সিনেমাপ্রেমী দর্শক ও সালমান শাহর ভক্ত-অনুরাগীদের জন্য এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বিএফডিসি কর্তৃপক্ষ।

এক বিজ্ঞপ্তিতে বিএফডিসি জানিয়েছে, বিএফডিসি প্রাঙ্গণে ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত হতে যাচ্ছে উন্মুক্ত প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই চলচ্চিত্র প্রদর্শনী।

প্রদর্শনীতে প্রতিদিন বিকেল ৪টা থেকে সালমান শাহ অভিনীত কালজয়ী সিনেমাগুলো দর্শকদের জন্য প্রদর্শন করা হবে। প্রদর্শনীর প্রথম দিন বিকেলে প্রদর্শন হবে জনপ্রিয় সিনেমা 'স্বপ্নের ঠিকানা'। ৭ সেপ্টেম্বর একই সময়ে দেখানো হবে 'কেয়ামত থেকে কেয়ামত'। এবং শেষ দিন ৮ সেপ্টেম্বর বিকেলে দর্শকরা উপভোগ করতে পারবেন 'তোমাকে চাই' সিনেমাটি।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে অকালে মৃত্যুবরণ করেন। সালমান শাহ'র মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত তার অভিনীত সিনেমাগুলো এখনো সমানভাবে জনপ্রিয়।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম