ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। ২০১৫ সালে শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।
সম্প্রতি একটি সাক্ষাতকারে পরীমণি তার প্রথম সিনেমার পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন।
উপস্থাপক ও অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নে পরীমনি জানান, তার প্রথম সিনেমার পারিশ্রমিক ছিল তিন লাখ টাকা।
পরীমণির বলেন, ‘পারিশ্রমিকের আড়াই লাখ টাকা নগদ পেয়েছি। বাকি ৫০ হাজার টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়। সেই চেক আমি ওস্তাদের (পরিচালক) হাতে দিয়ে বলেছি, বাবুদের জন্য কিছু কিনে নেবেন।’
‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় পরীমণির বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। সিনেমাটি মুক্তির পর অল্প সময়ের মধ্যেই চলচ্চিত্রাঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন পরীমনি।
পরীমণির অভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো– ‘স্বপ্নজাল, ‘বিশ্বসুন্দরী’ ও ‘রক্ত’।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
