বাংলা চলচ্চিত্রের প্রয়াত নায়ক সালমান শাহ'র আজ মৃত্যু বার্ষিকী। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। আজও ভক্তদের কাছে অমর হয়ে আছেন সালমান। অকাল প্রয়াত নায়ক সালমান শাহ'কে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সালমান শাহ সর্বোচ্চ সিনেমায় চিত্রনায়িকা শাবনুরের সাথে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। সালমান শাহ'র মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার দীর্ঘদিনের সহকর্মী শাবনুর আজ রবিবার (৬ সেপ্টেম্বর) এক ফেসবুক বার্তায় সালমানকে স্মরণ করেছেন।
চিত্রনায়িকা শাবনুর প্রয়াত নায়ক সালমান শাহ'র মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না। শাবনুর লিখেছেন, আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান…
শাবনুর আরও লিখেছেন,"এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। তোমার অকাল প্রয়াণে আমাদের চলচ্চিত্র অঙ্গনে যে বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছিল, তা আজও পূরণ হয়নি। সময় চলে গেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তোমার জনপ্রিয়তা আর অভিনয়ের মায়া আজও মানুষের হৃদয়ে সমানভাবে জীবন্ত।"
সালমানের আত্মার শান্তি কামনা করে শাবনুর লিখেছেন, "তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। যেখানেই আছো, ভালো থেকো প্রিয় সালমান শাহ। আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুন।"

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
