ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

"তিন নম্বর জন ডান" কোলে শিশু নিয়ে বললেন পরীমনি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৩ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১:১৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৫ অপরাহ্ন

banglahour

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। সব সময়ই নিজেকে আলোচনায় রাখতে পছন্দ করেন। কখনও কাজের খবরে, কখনোবা ব্যক্তিগত জীবনের নানা বিষয় তার আলোচনায় উঠে এসেছে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিশু কোলে নিয়ে ছবি পোস্ট করে ফের নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন আলোচিত এই অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ছবিতে দেখা যায়, গাড়িতে পরিপাটি সাজ ও সানগ্লাস পরা পরীমণির কোলে জড়িয়ে আছে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে পরী লিখেছেন, “তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।”

এই ছবি ও ক্যাপশন পোস্ট করার পর থেকেই কৌতুহলের সৃষ্টি হয়েছে তবে কি ফের মা হয়েছেন পরীমনি।

পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনদের প্রশ্নের নানা জবাবও দিতে দেখা গেছে পরীমণিকে।

এক নেটিজেন জানতে চেয়েছেন, আর কয়টি সন্তান নেবেন তিনি ? জবাবে পরী মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’

একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে আগে থেকেই পরী জানিয়েছেন তিনি অনেক সন্তানের মা হতে চান, এমনকি সংখ্যাটি ১০০ ছুঁতে পারে বলেও মজা করেছিলেন।

তাই ভক্তদের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিয়েছেন এই তারকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি তিনি। পরীমণির এই নীরবতা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নিজের প্রথম সন্তান শাহীম মোহাম্মদ পূণ্যকে একাই লালন-পালন করছেন পরীমণি। পরবর্তীতে তিনি একটি কন্যা সন্তান দত্তক নেন।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম