ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৃজিত-মিথিলার বিচ্ছেদের গুঞ্জন, ইঙ্গিত দিলেন সৃজিত নিজেই

বিনোদন | বিনোদন ডেস্ক।

(২০ ঘন্টা আগে) ৭ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৮:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১২ অপরাহ্ন

banglahour

টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশের অভিনেত্রী মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে নানা আলোচনা। বিয়ের পর থেকেই দুজনের আলাদা থাকা নিয়ে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। এবার সরাসরি মিথিলার নাম না নিলেও নিজের জীবনে স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানিয়ে সেই গুঞ্জনকে যেন নতুন মাত্রা যুক্ত করলেন সৃজিত।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে হাজির হন সৃজিত মুখার্জি। সেখানে নিজের অতীত সম্পর্ক, সাবেক প্রেমিকাদের সঙ্গে তার বন্ধুত্ব এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই নির্মাতা।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত জানান, 'জীবনের এই পর্যায়ে এসে তিনি একজন ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন।' তার এই মন্তব্যের পরই নতুন করে মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন ডালাপালা ছড়িয়েছে।

সৃজিত ও মিথিলার বিয়ে প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। গত কয়েক বছর ধরে বিভিন্ন সময়ে তাদের বিচ্ছেদের গুঞ্জন সামনে এসেছে। যদিও বিচ্ছেদের বিষয় নিয়ে দুজনের কেউই প্রকাশ্যে নিয়ে মুখ খুলেন নি।

এবার সরাসরি মিথিলার প্রসঙ্গ না এলেও সৃজিতের ‘স্থায়ী সঙ্গী নেই’ মন্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি সত্যিই তাদের দাম্পত্যের ইতি ঘটেছে ? সেই উত্তর অবশ্য এখনো স্পষ্ট নয়।

সাক্ষাৎকারে সৃজিত নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে আরও বলেন, আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনো ট্রেন ধরেছে।

তার  সৃজিতের এই বক্তব্যের পরও মিথিলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে সৃজিতের কথায় বিচ্ছেদের ইঙ্গিত রয়েছে ?  নাকি তিনি কেবল অতীত সম্পর্কের কথাই বলেছেন ? এ নিয়ে নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম