ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

‘জেল থেকে প্রত্যাবর্তন করলে’ রিয়াকে নিয়ে মন্তব্য মল্লিকার, পুরনো বিতর্ক উস্কে দিলেন করন জোহর

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১ ঘন্টা আগে) ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৩:৫৪ অপরাহ্ন

banglahour

‘দ্য ট্রেটর্স ইন্ডিয়া ২’-এর পুনর্মিলন পর্বে আবার ফিরে এল মল্লিকা-রিয়া বিতর্ক। রিয়্যালিটি শো শেষের পরেও বিতর্কের রেশ কাটেনি। পুনর্মিলনপর্বে মুখোমুখি করন জোহর এবং মল্লিকা শেরাওয়াত। রিয়া চক্রবর্তীকে নিয়ে মল্লিকার সেই পুরনো মন্তব্য— ‘জেল খাটার পরে এটা তোমার বড় কামব্যাক ?’ অনুষ্ঠানের আগের পর্বে মল্লিকার সেই মন্তব্য ঘিরে সামাজিকমাধ্যমেও কম বিতর্ক হয়নি। পুনর্মিলনপর্বে সেই প্রসঙ্গই তুলে আনলেন অনুষ্ঠানের সঞ্চালক করন জোহর।

প্রত্যাবর্তন প্রসঙ্গে মুনব্বর ফারুকীর সঙ্গে কথা বলতে গিয়ে মল্লিকা বলেন, “এই খেলা কামব্যাকের জন্য নয়। এটাই এই খেলার স্পিরিট নয়।” তখনই করন মনে করিয়ে দেন, রিয়ার প্রত্যাবর্তন নিয়ে মল্লিকার মন্তব্যটি কী ভাবে ছড়িয়ে পড়েছিল। মল্লিকার পাল্টা প্রশ্ন, “আমি এখন ইন্টারনেটের সঙ্গে কেন তর্ক করব ? আমি তো ছড়িয়ে দিইনি, ইন্টারনেট করেছে।”

এর পরেই আরও সরাসরি প্রশ্ন করন জোহরের। মল্লিকার সেই মন্তব্যটি কি একটু সীমা অতিক্রম করে ফেলেছিল ? মল্লিকার পাল্টা প্রশ্ন, “কেন সীমা অতিক্রম করবে ?” এর পর নিজের অবস্থান স্পষ্ট করেন করন। তিনি জানান, রিয়া যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন, জেলের ভিতরে যে লড়াই তাঁকে করতে হয়েছিল, তা এই অনুষ্ঠানে উপস্থিত অন্য কারও লড়াইয়ের সঙ্গে এক করে দেখা যায় না। বাস্তব জীবনে রিয়ার সঙ্গে যে কঠিন ঘটনা ঘটেছিল, তা এমন একটি বিষয়, যেটি নিয়ে মন্তব্য করা উচিত নয়— এমনটাই মনে করেন পরিচালক - প্রযোজক করন জোহর।

এর পরেই মল্লিকা জানান, মন্তব্যটি করার পরে তিনি রিয়ার কাছে ক্ষমা চেয়েছিলেন। শুধু ক্ষমা চাওয়াই নয়, পরবর্তী সময়ে তাঁদের মধ্যে সম্পর্কও স্বাভাবিক হয়ে যায়। মল্লিকার কথায়, তাঁরা বরং বেশ ভালো ভাবেই মিশেছেন পরবর্তী কালে।

তবে অনুষ্ঠানের আগের পর্বে রিয়ার প্রতিক্রিয়াও ছিল বেশ তাৎপর্যপূর্ণ। মল্লিকার মন্তব্যের পর রিয়া বলেছিলেন, “আমি মনে করি না, ও খুব একটা খারাপ কিছু বলেছিল বলে।” পুনর্মিলনপর্বে করনের প্রশ্ন আবার উস্কে দেয় সেই পুরনো বিতর্ক।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা অবলম্বনে

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম