ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জেমসের পা ছুঁয়ে সালাম করলেন রুপম

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৯ ঘন্টা আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২:৪৩ অপরাহ্ন

banglahour

 

অস্ট্রেলিয়ার সিডনিতে একই মঞ্চে পারফর্ম করেছেন নগর বাউল জেমস এবং ওপার বাংলার 'ফসিলস' ব্যান্ডের রুপম ইসলাম। প্রিয় তারকা জেমসের সাথে পারফর্ম করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুপম। অস্ট্রেলিয়া পৌঁছে জেমসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রূপম। জেমসের সঙ্গে দেখা করে তার পা ছুঁয়ে সালাম করেছেন তিনি। এমন একটি ভিডিও নিজেই ফেসবুক পেজে প্রকাশ করেছেন রুপম।

ওই ভিডিওতে রূপম বলেছেন, ‘আমার পাশে দাঁড়িয়ে আছেন মহাগুরু, তাকে আমি মহাগুরু বলি। ছোটবেলা থেকে যার গান শুনে অন্য এক আমেজ পেয়েছি। শুধু আমার প্রজন্ম নয়— একটা গোটা দেশ, একটা গোটা প্রজন্ম, একটা গোটা ভাষা জেমস ভাইয়ের গানে প্রভাবিত।’

দীর্ঘদিন পর দেখা হওয়া নিয়েও কথা বলেছেন দুই শিল্পী। রূপম জানিয়েছেন, ২০০৭ সালে বাংলাদেশে জেমসের সঙ্গে দেখা হওয়ার কথা থাকলেও তা হয়নি। ২০১১ সালের দিকে ঢাকার রক ফেস্টে প্রথমবার একসঙ্গে মঞ্চে উঠেছিলেন তারা। ভিডিওতে জেমস বললেন, ‘এবার আমাদের প্রচুর কথা হবে। সময় পাওয়া যাচ্ছে, কথাও হবে, ঘোরাঘুরিও হবে।’

উল্লেখ্য, ২০২৪ সালে ভারতের ‘পুজোওয়ালাদের গান’ শিরোনামের কনসার্টেও একই মঞ্চে সর্বশেষ পারফর্ম করেছিলেন জেমস ও রূপম ইসলাম। সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) দুই বাংলার দুই রক তারকার এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি সংগীতপ্রেমীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম