ঢাকা, ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় একের পর এক শিক্ষার্থী অসুস্থ, আতঙ্কিত অভিভাবকরা

সারাদেশ | সিয়াম আবদুল্লাহ কলাপাড়া,পটুয়াখালী।

(১ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬:৫৫ অপরাহ্ন

banglahour

পটুয়াখালী কলাপাড়ায় এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকসহ অন্তত ২৫ জন কিশোরী শিক্ষার্থী রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিনের ছুটির সময় প্রথমে দুই-তিনজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে অন্য শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়তে থাকে। এ সময় তাদের মধ্যে শ্বাসকষ্ট, হাত-পায়ে ব্যথা, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অসুস্থ শিক্ষার্থীরা বিদ্যালয়ের অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী। খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে এসে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে অসুস্থদের তাৎক্ষণিকভাবে কলাপাড়া ও আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া শিক্ষার্থীরা হলেন আশা মনি, আয়েশা, শিরিনা, রাহিমা, রিমা, মোরশেদা, নিপা, স্বর্ণা, তামান্না, মীম, সানজিদা, চাদনী, স্বর্ণা, আখি মনি, মীম, মেখলা, জান্নাতি, মারজিয়া, মিতু, তমা, রাফিয়া ও আদুরী। এছাড়া মো. ইকবাল হোসেন নামে এক শিক্ষকও অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মালেক বলেন, “শিক্ষার্থীদের আকস্মিক অসুস্থ হয়ে পড়ার পেছনে মানসিক চাপ বা আতঙ্কের বিষয়টি থাকতে পারে। প্রাথমিকভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে অসুস্থ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম