ঢাকা, ২ অক্টোবর ২০২৬, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে এতিম শিশুদের সঙ্গে কেক কেটে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ দিন আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৮:১২ অপরাহ্ন

banglahour

সত্য সুন্দর প্রকাশে—চ্যানেল আই আটাশে’ স্লোগানে ময়মনসিংহে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়সংলগ্ন মোমেনশাহী মহিলা এতিমখানায় (শিশু সদন) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অর্থ ও প্রশাসন) মো. আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, চ্যানেল আই প্রকৃতি, পরিবেশ, কৃষি, শিল্প-সাহিত্য ও সংস্কৃতিসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে।


ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এ.জেড.এম. ইমাম উদ্দিন মুক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন লে. কর্নেল (অব.) ড. মো. শাহাব উদ্দীন, অ্যাডভোকেট মোজাম্মেল হক, আব্দুল হাসিম, আব্দুল কাইয়ুম ও রিপন গোয়ালা। স্বাগত ও ধন্যবাদ জ্ঞাপন করেন চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শেখ মহিউদ্দিন আহমেদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম