ঢাকা, ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির

খেলা | ডেস্ক রিপোর্ট।

(৬ ঘন্টা আগে) ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৩৩ অপরাহ্ন

banglahour

দেশের কর্পোরেট ক্রিকেটের অন্যতম জমকালো আসর ‘ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন-থ্রি (কর্পোরেট)’-এর কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিও-তে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। আয়োজক প্রতিষ্ঠান ‘ঢাকা ম্যাভেরিক্স’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ১০টি দলের অধিনায়ক, কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্পন্সর এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আকর্ষণ হিসেবে টুর্নামেন্টের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন করা হয়।

এবারের আসরে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠান, ব্যাংক ও বহুজাতিক কোম্পানির মোট ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলোকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং গ্রুপ পর্বের জমজমাট লড়াই শেষে দলগুলো কাপ এবং প্লেট—এই দুইটি আলাদা শিরোপার জন্য চূড়ান্ত লড়াইয়ে নামবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামী ২ অক্টোবর ২০২৬, শুক্রবার এবং ফাইনাল খেলা ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার ঐতিহ্যবাহী বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে (বসুন্ধরা স্পোর্টস সিটি) অনুষ্ঠিত হবে। ম্যাচ পরিচালনার ক্ষেত্রে গ্রুপ পর্বের খেলাগুলো দিনের আলোয় এবং নকআউট পর্বের খেলাগুলো ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি শিগগিরই প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে ঢাকা ম্যাভেরিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদ বিন শফি বলেন, ফ্রস্ট ব্লাস্ট শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি কর্পোরেট বাংলাদেশের কর্মীদের একসঙ্গে মাঠে নামার উৎসব। তৃতীয় আসরে ১০টি দলের অংশগ্রহণ প্রমাণ করে কর্পোরেট অঙ্গনে ক্রিকেটের প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। পেশাদার মানের আয়োজন আর ক্রিকেটের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ—এই দুইয়ের মেলবন্ধনই তাদের লক্ষ্য এবং স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ঢাকা প্লেয়ার্স, উইকেন্ড স্পোর্টস ফ্যামিলি, এইচএসবিসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, বসুন্ধরা স্ট্রাইকার্স, টিম আর্কিটেক্ট, বাংলাদেশ লইয়ার্স ক্রিকেট ক্লাব, এবং ঢাকা ক্রিকেটার্স। এছাড়া এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে গোল্ড'স জিম, কো-টাইটেল স্পন্সর সেন্ট্রাম এবং পাওয়ার্ড বাই ক্যাফে লিও। মিডিয়া পার্টনার হিসেবে টি স্পোর্টস ও দৈনিক বাংলা, ফ্যান এনগেজমেন্ট পার্টনার কানেক্ট এবং গিফট পার্টনার হিসেবে মুজার ঘর এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম