ঢাকা, ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে ভোক্তা অধিকার ও জেলা প্রশাসনের যৌথ অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১০ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ৬:০৯ অপরাহ্ন

banglahour


পর্যটন নগরী রাঙ্গামাটিতে সেবার মান নিশ্চিতকরণ ও ভোক্তার অধিকার রক্ষায় রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে কঠোর অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


বুধবার (৭ অক্টোবর) সকালে শহরের বরাদম এলাকায় চালানো এই যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযান সূত্র জানায়, অভিযানে সর্বোচ্চ ২ লাখ টাকা জরিমানা করা হয় পর্যটন কেন্দ্র ‘বার্গী লেক ভ্যালী’কে। প্রতিষ্ঠানটিতে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ, খাবারে অননুমোদিত ও আমদানিকারকবিহীন কাশ্মীরি মরিচ ব্যবহার এবং কটেজের রুম ভাড়া ও খাবারের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে এই জরিমানা আদায় করা হয়।


এছাড়া একই এলাকার ‘রিসাং রিসোর্ট’-কে অননুমোদিত সামগ্রী ব্যবহার ও মূল্যতালিকা না টানানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত করা এবং রান্নাঘরের ঝুল ও মাকড়সার উপস্থিতি মেলায় ‘রেং রিসোর্ট ও রেস্টুরেন্ট’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে জেলা প্রশাসনের পক্ষে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) রানা দেব নাথ। আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম।


অভিযান শেষে সহকারী পরিচালক রানা দেব নাথ বলেন, "ভোক্তা ও পর্যটকদের স্বার্থরক্ষায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও রিসোর্টগুলোতে সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক। তালিকাভুক্ত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের এই সচেতনতামূলক ও শাস্তিমূলক অভিযান অব্যাহত থাকবে।"

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম