ঢাকা, ১১ অক্টোবর ২০২৬, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৪ ঘন্টা আগে) ১০ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৪২ অপরাহ্ন

banglahour

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। মানিকগঞ্জে একটি শোরুম উদ্বোধনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি।

দুর্ঘটনার পর মানিকগঞ্জের কর্মসূচি বাতিল করে তিনি নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেসবুক পোস্টে তিশা লেখেন, "মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।"

কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে বিস্তারিত কিছুই জানাননি তিশা। জানা গেছে, দুর্ঘটনায় বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তানজিন তিশা। পরে মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করে প্রায়ই আলোচনায় থাকেন।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম