আজ ১১ অক্টোবর ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের জন্মদিন। ১৯৮৯ সালের এই দিনে তিনি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম অবন্তি বিশ্বাস।
২০০৫ সালে 'কাল সকালে' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর। এরপর ২০০৬ সালে শাকিব খানের বিপরীতে 'কোটি টাকার কাবিন' সিনেমায় প্রধান নায়িকা হিসেবে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি।
দীর্ঘ ক্যারিয়ারে অপু বিশ্বাস শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। শাকিব খানের সঙ্গেই জুটি বেঁধে রেকর্ডসংখ্যক ৭২টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অপু বিশ্বাসের উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে, 'কোটি টাকার কাবিন', 'চাচ্চু', 'পিতার আসন', 'নাম্বার ওয়ান শাকিব খান', 'দেবদাস' (পার্বতী চরিত্রে), 'মাই নেম ইজ খান' ইত্যাদি।
অভিনয়ের স্বীকৃতিস্বরুপ অপু বিশ্বাস দুই বার বাচসাস পুরস্কারসহ একাধিক পুরষ্কার বিজয়ী হন এবং ছয়বার মেরিল-প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন।
২০০৮ সালে অভিনেতা শাকিব খানকে গোপনে বিয়ে করেন তিনি, যা ২০১৭ সালে প্রকাশ্যে আসে। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এই তারকা দম্পতির একমাত্র সন্তানের নাম আব্রাহাম খান জয়।
'ঢালিউড কুইন' অপু বিশ্বাসের জন্মদিনে বাংলা আওয়ার পরিবারের পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও অভিনন্দন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
