ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ফের একসঙ্গে বনি-কৌশানি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(১৩ ঘন্টা আগে) ১২ অক্টোবর ২০২৬, সোমবার, ২:৫৬ অপরাহ্ন

banglahour

সম্প্রতি খবর রটে যায় প্রায় এক দশকের বেশি সময়ের সম্পর্কে ইতি টেনেছেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখার্জি। শুধু তাই নয়, অভিনেত্রীর নাম জড়ানো হয় তাঁরই সহঅভিনেতার সঙ্গে। স্বাভাবিক ভাবেই তাঁদের এই বিচ্ছেদের খবরে মন খারাপ হয় বনি-কৌশানি জুটি ভক্তদের। এবার তারা নিজেরাই বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক ইভেন্টে এসে বিচ্ছেদের জল্পনায় জল ঢালেন বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখার্জি। হাতে হাত ধরে ইভেন্টে আসেন তাঁরা। বিচ্ছেদের প্রসঙ্গ ওঠার পরই অভিনেত্রী বলে ওঠেন, "ধুস বোকা।" অন্যদিকে বনির বলেন, "যা রটে তা কি আর ঘটে সবসময়। কিছু কিছু জনের ঘটে, সবসময় সত্যি হয় না।"

'বহুরূপী ২' ওরফে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু' ছবির পরিচালক তথা নায়ক শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে জুটি হিসেবে কৌশানি'র নাম জড়িয়ে মুখরোচক গল্প শোনা যায়। সেই প্রসঙ্গে কৌশানি সাফ জানিয়ে দেন, "সবাই যেটা বলছে সেটা খুব স্বাভাবিক। জুটি হিসেবে তো সকলে প্রতিষ্ঠা পায় না। এতদিনে দর্শক জুটি হিসেবে গ্রহণযোগ্যতা দিয়েছে। সেটা বহুরূপী সিনেমার জন্য খুবই ভাল। আর এটা তো ভাল জিনিস যে, হ্যাঁ ওরা জুটি। বাস্তব জীবনের জুটি একটা আলাদা বিষয়।"

প্রেমিকার মুখের কথা কেড়ে নিয়ে বনি বলেন, "রিল লাইফ আর রিয়েল লাইফের ময়দামুখো তো আলাদা হয়। রিয়েল লাইফই রয়ে যাবে দিনের শেষে। শুটিং করে বাড়িতে তো আমার কাছেই আসতে হবে।"

কিন্তু এভাবে গুঞ্জন ছড়ানোয় তাঁদের উপর কি কোনও প্রভাব পড়ে না এর জবাবে বনি জানান তিনি চোখ-কান বন্ধ রাখেন। অন্যদিকে কৌশানি জানান তাঁর বাবা এই কথা শোনার পর মজা করে বলেন, "এটা কবে হল, আমায় তো কিছু জানালিও না?" তিনি আরও বলেন, "সমস্যা হলে আমাদের দু'জনের মধ্যে আলোচনা হয়। আমার মনে হয় সব কিছুই আলোচনার দ্বারা মিটিয়ে নেওয়া যায়। নিজেদের মধ্যে সমস্যা হতেই পারে, সব সম্পর্কে সমস্যা হয়, কিন্তু সেটার মানে এটা না যে ব্রেকআপ। আমরা যখনই একসঙ্গে এসেছি, বা থেকেছি সেটা দুনিয়াকে দেখানোর জন্য নয়। আমরা বাস্তবেই জুটির মতোই থাকি।"

প্রসঙ্গত, চলতি বছর পুজোয় মুক্তি পাচ্ছে, 'বহুরূপী ২', ওরফে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'। এই ছবিতে আবারও জুটি বেধে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং কৌশানি মুখার্জি। এর আগেও তাঁরা 'বহুরূপী' ছবিতে জুটি বেঁধেছিলেন। 'বহুরূপী ২' ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়। অন্যদিকে বনিক মুখার্জি'কে দর্শকরা বর্তমানে 'কেয়ার অফ জার্নি' ছবিতে দেখছেন।
সূত্রঃ আজকাল অবলম্বনে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম