করণ জোহরের ‘কফি উইথ করণ'-তে অতিথির আসনে সালনান খান। এই নবম সিজ়নটিই অনুষ্ঠানের শেষ সিজ়ন হতে চলেছে। আর সেই নবম সিজ়নের সূচনা হচ্ছে সালমানের সঙ্গেই। এই সিজ়নের প্রথম পর্বে ভাইজানের সঙ্গে আড্ডায় মাতবেন করণ জোহর, সালমানের জীবনের খুঁটিনাটি তুলে ধরবেন তিনি।
আগামী ১৪ অক্টোবর থেকে জিয়ো হটস্টারে প্রচার হবে এই অনুষ্ঠান। তার আগে সোমবার প্রকাশ্যে এলো ট্রেলার। সালমান ও করণের কথোপকথনের আভাস পেতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ট্রেলারে দেখা যাচ্ছে, সলমনকে সামনে পেয়ে বেশ মজার মেজাজে করণ। কথায় কথায় তিনি বলেন, “এই সিজ়ন কোন দিকে যাবে, তা বলা মুশকিল!” করণের কথা শুনে সালমানও পাল্টা জবাব দেন, “যেতেই তো পারে। এ তো চলেই গিয়েছে, একেবারেই চলে গিয়েছে!” এই সিজ়নই যে শেষ সিজন সেই ইঙ্গিতই দিয়েছেন বলিউডের ভাইজান।
‘চিনের ভয়ে সালমনের ছবিতে বদল আনতে চাপ দিচ্ছে সরকার’, ‘মাতৃভূমি’ নিয়ে বিস্ফোরক ধ্রুব রাঠী, দু’জনের এই কথোপকথন থেকেই স্পষ্ট, শুরু থেকেই হাসি-মস্করায় জমে উঠতে পারে অনুষ্ঠানের আড্ডা। প্রকাশিত ট্রেলারের সাথে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, “শেষ বারের মতো, একমাত্র ভাইয়ের সঙ্গে এক কাপ কফি।” অর্থাৎ, অনুষ্ঠানের শেষ সিজ়নে সালমানকে দিয়ে শুরু করেই দর্শকদের জন্য বিশেষ চমক রাখতে চাইছেন নির্মাতারা।
‘কফি উইথ করণ' -তে এর আগেও একাধিক বার হাজির হয়েছেন সালমান। তাঁর রসবোধ, স্পষ্ট কথা বলার ধরন এবং করণের সঙ্গে খুনসুটি বরাবরই দর্শকদের নজর কেড়েছে। এ বারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনুরাগীরা। তবে শেষ সিজ়নের প্রথম পর্বে সালমানের মুখ থেকে কোন কোন অজানা কথা বেরিয়ে আসে, তা জানতে মুখিয়ে রয়েছেন সালমান-ভক্তরা।
উল্লেখ্য, কিছু দিন আগেই করণ জানিয়েছেন, তাঁর অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-র এটিই শেষ সিজ়ন। আবেগপ্রবণ পোস্টে তিনি লিখেছিলেন, “কিছু সফর আমরা শেষ করার পরিকল্পনা করি না। কিন্তু একটা সময় মনের গভীরে গিয়ে বুঝতে পারি, এ বার থামার সময় এসেছে। ‘কফি উইথ করণ’ আমার জীবনের এক অসাধারণ অধ্যায়। এই অনুষ্ঠান আমাকে বন্ধুত্ব, স্মৃতি, পাগলামিতে ভরা অসংখ্য মুহূর্ত এবং অনেক ভালবাসা দিয়েছে। পাশাপাশি, অবশ্য বিতর্কও কম হয়নি।”
সূত্র: আনন্দবাজার অবলম্বনে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
