ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ওমর সানীর সংবাদ সম্মেলন

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(২ ঘন্টা আগে) ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:২৮ পূর্বাহ্ন

banglahour

চিত্রনায়ক ওমর সানী তার স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়া খবরের প্রতিবাদে বুধবার বিকেলে (১৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (BFDC)-এ একটি জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

ওমর সানী তার স্ত্রী মৌসুমী ও ছেলে ফারদিনকে নিয়ে ছড়ানো ভুয়া সংবাদের তীব্র নিন্দা জানান এবং ক্ষোভ প্রকাশ করেন।

ছেলে ফারদিন জোরপূর্বক পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে এবং মৌসুমীকে আমেরিকার বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইরাল হওয়া এমন দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানান তিনি।

তিনি জানান, ফারদিন বর্তমানে দুবাইয়ে আছেন এবং মৌসুমী আমেরিকায় অবস্থান করছেন। আমেরিকায় তাঁদের কোনো আবাসিক সম্পত্তি নেই।

বিভ্রান্তিকর ও মিথ্যা পোস্টগুলো আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট ফেসবুক পেজগুলোকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছেন ওমর সানী।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম