ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজি-এর সাথে দেশের প্রথম প্রি-অনবোর্ডিং লাউঞ্জ চুক্তি স্বাক্ষর করল এনআরবি ব্যাংক পিএলসি

জাতীয় | প্রেস বিজ্ঞপ্তি।

(২১ মিনিট আগে) ১৭ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫:৪৫ পূর্বাহ্ন

banglahour

দেশের ব্যাংকিং খাতে এক নতুন মাইলফলক সৃষ্টি করে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজি-এর সাথে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক পিএলসি.। বাংলাদেশে এটিই প্রথম কোনো প্রি-অনবোর্ডিং লাউঞ্জ চুক্তি। এই চুক্তির আওতায় এনআরবি ব্যাংকের ভিসা সিগনেচার ক্রেডিট কার্ডধারীরা বিশেষ লাউঞ্জ সুবিধা এবং প্রিমিয়াম আতিথেয়তা সেবা উপভোগ করতে পারবেন।

গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন এনআরবি ব্যাংক পিএলসি.-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) জনাব কিমিওয়া সাদ্দাত এবং আইএইচজি সাউথওয়েস্ট এশিয়া ক্লাস্টারের এরিয়া জেনারেল ম্যানেজার ও ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার জনাব অশ্বিনী নায়ার।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসি.-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব কার্ডস জনাব খাজা ওয়াসিউল্লাহ এবং হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স জনাব মো. শফিকুল হাসান।

অন্যদিকে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট বাই আইএইচজি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লাস্টার ডিরেক্টর অব ফাইন্যান্স জনাব সুজন সাহা, ক্লাস্টার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মো. নজরুল ইসলাম, ডিরেক্টর অব মার্কেটিং মিস সারাহ রহমান এবং ক্রেডিট ম্যানেজার জনাব মো. মেহেদী হাসানসহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।

এই উদ্যোগটি গ্রাহকদের সুবিধা বৃদ্ধি, লাইফস্টাইল প্রিভিলেজ সম্প্রসারণ এবং নির্বিঘ্ন ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে এনআরবি ব্যাংক পিএলসি.-এর নিরলস প্রতিশ্রুতিরই প্রতিফলন। বিশ্বের শীর্ষস্থানীয় আতিথেয়তা ব্র্যান্ডগুলোর সাথে কৌশলগত জোট গঠনের মাধ্যমে ব্যাংকটি তার সম্মানিত গ্রাহকদের জন্য প্রিমিয়াম ব্যাংকিং সেবাকে আরও শক্তিশালী করে চলেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম