কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়ন এলাকায় অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে বিশেষ অভিযান পরিচালনা করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে মাদক সেবনকারী, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী " বাংলা আওয়ার " কে দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫ জন মাদক সেবনকারী, ৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৩ জন ধর্তব্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি রয়েছেন।
গ্রেপ্তার ২২ জনের মধ্যে ১৫ জন মাদক সেবনকারী
পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার ১৫ জন হলেন—
১. আব্দুল গফুর (৪০), পিতা-মৃত রনি আমিন, সাং-দরগাহ পালং, রাজাপালং ইউপি, উখিয়া।
২. মোঃ নুর বাবু (২৯), পিতা-সৈয়দ নুর, সাং-দক্ষিণ তারাবনিয়ারছড়া, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মোঃ খোরশেদ (৩২), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-কাওয়ারপাড়া, ৪ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।
৪. মোঃ মুন্না (৩৫), পিতা-আব্দুল হাকিম, বর্তমান ঠিকানা-লাইট হাউস, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা; স্থায়ী ঠিকানা-রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
৫. আমানুল্লাহ (৪৫), পিতা-মৃত ফরিদুল আলম, সাং-বাহারছড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৬. মোঃ তৌহিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ জাহিদ হোসেন, সাং-তেতৈয়া, সিকদারপাড়া, ১ নম্বর ওয়ার্ড, খুরুশকুল ইউনিয়ন।
৭. মনসুর আলম (৩২), পিতা-আব্দুস শুকুর, সাং-লাইট হাউস, ১২ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৮. শাহরিয়ার রহমত কাজল (২৩), পিতা-মোঃ আলম, সাং-পানিরছড়া, মহেশখালী।
৯. জয়নাল আবেদীন (২৪), পিতা-নুরুল আমিন, সাং-পানিরছড়া, মহেশখালী।
১০. মোঃ রায়হান (২১), পিতা-আব্দুর রহমান, সাং-মহাজেরপাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১১. মবিনুল ইসলাম (২০), পিতা-মৃত আমির হোসেন, সাং-মহাজেরপাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১২. আনোয়ার হোসেন মবিন (২১), পিতা-আকতার হোসেন, সাং-মহাজেরপাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৩. সেফায়েত হোসেন (২০), পিতা-ফরিদ আলম, সাং-মহাজেরপাড়া, ১০ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
১৪. তৌহিদুল ইসলাম খোকা (২০), পিতা-মোস্তাক আহমদ, সাং-ইসলামপুর, নতুন অফিস, ঈদগাঁও।
১৫. মামুনুর রশিদ (২৮), পিতা-হারুন, সাং-হালিমাপাড়া, পাহাড়তলী, ৭ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৪ জন গ্রেপ্তার
অভিযানে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন—
১. মীর মোহাম্মদ আলী লেমন, পিতা-মীর কাশেম, সাং-হাকালিয়াকাটা, বরইতলী, চকরিয়া; বর্তমান ঠিকানা-বৈদ্যঘোনা, কক্সবাজার পৌরসভা। তার বিরুদ্ধে একাধিক সাজা ওয়ারেন্ট রয়েছে।
২. কালা মান্নান, পিতা-অজ্ঞাত, পরিচালক, ঢাকার বাড়ি কটেজ, হোটেল-মোটেল জোন, কক্সবাজার।
৩. মোঃ জিসান, পিতা-ছৈয়দ করিম, সাং-পূর্ব হামজার ডেইল, খুরুশকুল ইউনিয়ন। তার বিরুদ্ধে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
৪. রহমত উল্যাহ, পিতা-নুর ইসলাম, মাতা-জোহরা বেগম, সাং-বিজিবি ক্যাম্প, সাবমেরিন ক্যাবলের পশ্চিম পাশের বাড়ি, কক্সবাজার। তার বিরুদ্ধেও একাধিক ওয়ারেন্ট রয়েছে।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার আরও ৩ জন
এ ছাড়া ধর্তব্য অপরাধে অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে আরও তিনজনকে। তারা হলেন—
১. ইমরান হাসান (৩০), পিতা-মৃত সৈয়দুল ইসলাম, সাং-ঘোনারপাড়া (অংশ), আলমগীর টাওয়ারের নিচে, ৯ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
২. ইয়াছিন আরাফাত (২০), পিতা-নুর আলম, সাং-বৈদ্যঘোনা, ৮ নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা।
৩. মোঃ ইউসুপ (২২), পিতা-মৃত শামসুল আলম, সাং-পশ্চিম গজালিয়া, ৮ নম্বর ওয়ার্ড, ইসলামাবাদ ইউনিয়ন, ঈদগাঁও।
ইমরান ও ইয়াছিনের বিরুদ্ধে আগের মামলা ও জিডির তথ্য
পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ইমরান হাসানের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ২০১৮ সালের ৯ মে দায়ের করা দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলার এফআইআর নম্বর ২৪/৩৩৮, যার ধারা ৩৯৯/৪০২, পেনাল কোড-১৮৬০। অপর মামলার এফআইআর নম্বর ২৫/৩৩৯, যার ধারা ১৯(এ)/১৯(এফ)/১৯-এ, ১৮৭৮ সালের অস্ত্র আইন।
অন্যদিকে, ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় দায়ের করা জিডি নম্বর ১৭০ রয়েছে। এতে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার উল্লেখ রয়েছে।
অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের এ অভিযানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
