ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালদ্বীপকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ

খেলা | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ জুন ২০২৩, রবিবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা মালদ্বীপকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম জয় তুলে নিল বাংলাদেশ। প্রথম ম্যাচে লেবাননের কাছে হেরে যাওয়া জামাল ভূঁইয়ার দল র‍্যাংকিংয়ের ১৫৪ নম্বরে থাকা মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে ৩-১ গোলে। 

শুরুতে পিছিয়ে পড়লেও তিনটি গোল করেছেন রাকিব হাসান, তারিক কাজী এবং শেখ মোরসালিন।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে চলমান ‘বি’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ উপহার দেয় আক্রমণাত্বক ফুটবল। তবে, ১৮ মিনিটে হাসান হাইসামের পাস থেকে বল পেয়ে বাঁকানো শটে মালদ্বীপকে এগিয়ে দেন হামজা। ৪২তম মিনিটে ম্যাচে আসে সমতা। 

বিশ্বনাথের থ্রো ইনের পর সোহেল রানার ক্রসে তপুর হেড পাস থেকে দারুণ হেডে বল জালে পাঠিয়ে দেন রাকিব।  ৬৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন তারিক কাজী। ৯০ মিনিটে গোলকিপারকে একা পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ আঁড়াআড়ি শটে বল জালে পাঠিয়ে দেন মোরসালিন। বাংলাদেশ পায় স্বস্তির জয়।

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম