ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English
শোক দিবস

শ্রীনগরে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২২ আগস্ট ২০২৩, মঙ্গলবার, ৪:৫১ অপরাহ্ন

banglahour

শ্রীনগরে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। 

সোমবার ২১ আগস্ট বিকেল ৫টার দিকে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, সাবেক সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন বাবু। 

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির হোসেন ও শফিকুল ইসলাম মামুন, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিএম শাহীন  আহমেদ, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিশাত, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন খান, কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সেন্টু মোক্তার, কুকুটিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আঃ কাদির, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উজ্জ্বল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মঈন কোমল, মোঃ সাজন, রফিকুল মোল্লা, মোঃ সুমন, পারভেজ মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজুসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯