ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বিজয়ী লতব্দী বিদ্যালয়

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৪ অক্টোবর ২০২৩, বুধবার, ৬:৪৯ অপরাহ্ন

banglahour

মুন্সিগঞ্জ: বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট -২০২৩ জেলা পর্যায়ের ফাইনাল খেলা বিকাল ৩ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বিতা করে সিরাজদিখান (লতব্দী স প্রা বি)  বনাম টঙ্গীবাড়ি (বেশনাল স প্রা বি)।

প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই খেলায় সিরাজদিখান উপজেলার লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

খেলা শেষে মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর রিপন উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ওই বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তরিকুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, পর পর দুই বছরই জেলা পর্যায়ের খেলায় লতব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯