ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

খেলা | নিজস্ব প্রতিবেদকঃ

(২ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৫:০৯ অপরাহ্ন

banglahour

সমতায় সিরিজ শেষ বাংলাদেশের

আবহাওয়ার মতো বদলে গেলো ম্যাচের রঙও। বৃষ্টির অপেক্ষায় থাকা তৃতীয় দিন অবধিও বাংলাদেশের দিকে ম্যাচ হেলে থাকলো। কিন্তু রোদ উঠা দিনে আলো ছড়ালো নিউজিল্যান্ড কিংবা গ্লেন ফিলিপস।  
চতুর্থ দিন সকালে বাংলাদেশকে অল্পতে আটকে লক্ষ্যটাকে কাছাকাছি রাখে সফরকারীরা। পরে টপ-অর্ডাররা না পারলেও আলো ছড়িয়ে বাংলাদেশকে ছায়ায় ফেলেন ফিলিপস। দুর্দান্ত ক্রিকেট খেলার ইতি হলো সিরিজ সমতায়।  

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে ৪ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের পর ১৮০ রান করে কিউইরা। পরে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ১৪৪ রানে। ১৩৮ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় কিউইরা।  

২ উইকেট হারিয়ে ৩৮ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। এদিন সকাল ছিল কুয়াশা ঢাকা। প্রথম ওভারে এক রান নিয়ে স্ট্রাইকে থাকেন জাকির হাসান। পরের ওভারে টিম সাউদিকে দুই বলে দুটি চার হাঁকান তিনি। 

খেলা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম