ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বরিশালে বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল ট্রলি, নিহত ২

সারাদেশ | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৪ ডিসেম্বর ২০২৩, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন

banglahour

বরিশালের উজিরপুরে সাকুরা পরিবহনের বাসের সঙ্গে ট্রলির সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন।
রোববার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে ট্রলিচালক সোহরাব হাওলাদার (২৮) ও একই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে হেলপার রুবেল হাওলাদার (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ।
তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস সকাল সাড়ে ৬টার দিকে নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির (নসিমম করিমন) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রলির ২ জন নিহত হয়। এছাড়া বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। বাস ও ট্রলি জব্দ করেছে পুলিশ। 
তিনি আরও জানান, বেপরোয়া গতি ও সড়কে ঘন কুয়াশা থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় ট্রলিটি দুমড়ে মুছড়ে যায়। আর সাকুরা পরিবহনের বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ ভেস্তে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম