ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যাা

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩০ জানুয়ারি ২০২৪, মঙ্গলবার, ১০:৪৩ পূর্বাহ্ন

banglahour

সিরাজগঞ্জ: তাড়াশে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যাার ঘটনা ঘটেছে। তাড়াশ পৌরসভার বারোয়ারি বটতলা মহল্লায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, সোমবার কোন এক সময় তাদের হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে এমন হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। 

নিহতরা হলেন- তাড়াশ পৌরসভার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিতভাবে গোপনে তাদেরকে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দেয়। এদিকে স্বজনরা দুদিন যাবৎ তাদের কোন খোঁজ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মঙ্গলবার ভোরে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের মরদেহ দেখতে পায়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম