ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলি আহত বাংলাদেশী যুবক

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৭ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার, ১:২২ অপরাহ্ন

banglahour

চাঁপাইনবাবগঞ্জ: নদীতে মাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম এক বাংলাদেশি যুবক  আহত হয়েছেন। পরে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) ভোরে ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহত যুবক জাহাঙ্গীর আলম (২৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার কলনি পাড়া এলাকার আ. কুদ্দুসের ছেলে।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে ভারতীয় সীমান্তবর্তী ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলি তার হাতে লাগে। পরে তাকে আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন স্থানীয়রা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯