ঢাকা, ২৭ জুন ২০২৬, শনিবার, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আ.লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হলেন পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৩ মার্চ ২০২৪, বুধবার, ১:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক উপকমিটির পুনরায় সদস্য হলেন মানিকগঞ্জ জেলার হরিরামপুর সিংগাইরের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা, পারফেক্ট গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী মো: সারোয়ার আলম বাবু।

মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এ কমিটিতে মোট ২১৫ জনকে রাখা হয়েছে।

উক্ত কমিটিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দীকে ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড. সিরাজুল মোস্তফাকে সদস্য সচিব করা হয়েছে।

এ বিষয়ে মো: সরোয়ার বাবু বলেন, ধর্ম বিষয়ক উপ কমিটিতে ঠাঁই পাওয়ায় নিজেকে ধন্য মনে করছি। আমার প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাকে বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপকমিটিতে স্থান দিয়ে দলের কাজ করার সুযোগ করে দিয়েছে।  আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন শেখ হাসিনাস, খন্দকার গোলাম মওলা নকশেবন্দীসহ দলের সব নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯