ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজ থেকে ব্যাংক ঋণের সুদহার ১৩.৫ শতাংশ‌

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৯ অপরাহ্ন

banglahour

তারল্য সংকটের মধ্যে স্মার্ট রেট বাড়ায় এপ্রিল মাসের জন্য ১৩.৫৫ শতাংশ হয়েছে ব্যাংকঋণের সুদহার। ২০২৩ সালের জুলাইয়ে ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদহার সীমা প্রত্যাহারের পর এটিই সর্বোচ্চ সুদ বৃদ্ধির ঘটনা। 

এই সুদহার আজ ( ১লা এপ্রিল ) থেকে প্রযোজ্য হচ্ছে এবং এপ্রিল মাসের জন্য তা বহাল থাকবে। 
গতকাল রোববার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংক এপ্রিল মাসের জন্য সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল বা স্মার্ট সুদহার বাড়িয়ে ১০ দশমিক ৫৫ শতাংশ করার কথা জানায়। এর সাথে আরো সর্বোচ্চ ৩ শতাংশ সুদ মার্জিন হিসেবে রেখে ঋণ দিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এতে মোট সুদহার দাঁড়াল ১৩.৫৫ শতাংশ। 
 

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে মার্জিন রেট আগের ৩.৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার কথা বলা হয়েছে।

স্মার্ট পদ্ধতিতে ঋণের সুদের ভিত্তি হার নির্ধারণ করা হচ্ছে। ব্যাংকাররা বলছেন, ঋণের সুদহার নির্ধারণের এই নতুন পদ্ধতিতে প্রতি মাসেই সুদহার বাড়ছে। ব্যাংকখাতে তারল্য সংকটের মধ্যে স্মার্ট সুদহার বৃদ্ধির ফলে গ্রাহকের ঋণের সুদহারও বাড়ছে, এপ্রিলের জন্য যা ১৩ দশমিক ৫৫ শতাংশ করা হয়েছে। তাতে বিপাকে পড়ছেন ব্যাংকের ব্যবসায়ী, উদ্যোক্তাসহ ঋণগ্রহীতারা। কারণ ঋণ নিতে তাঁদের আরো বেশি সুদ দিতে হচ্ছে। ফলে ব্যবসা পরিচালনার খরচও বাড়ছে।

সরকারের ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের (স্মার্টের) ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক এ সুদহার নির্ধারণ করছে। এজন্য প্রতি মাসের জন্য কেন্দ্রীয় ব্যাংক স্মার্ট সুদহার প্রকাশ করে।   

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম