ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হতে ভোট হবে আজ, ভেটো দিতে পারে যুক্তরাষ্ট্র!

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(২ বছর আগে) ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫:১১ অপরাহ্ন

banglahour

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে সংস্থাটির নিরাপত্তা পরিষদে ভোট হতে যাচ্ছে। ১৫ সদস্যের কাউন্সিলে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা থেকে এ ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কূটনীতিকরা। বিশ্লেষকরা বলছেন, এ ভোটে ইসরাইলের মিত্র যুক্তরাষ্ট্র ভেটো দেবে। কেননা এ ভোট পাস হলে তা ফিলিস্তিনকে কার্যকরভাবে একটি রাষ্ট্রের স্বীকৃতি দেবে। রয়টার্স

 

কূটনীতিকরা বলেছেন, একটি খসড়া প্রস্তাবে ১৯৩ সদ্যসদের জাতিসংঘের সাধারণ পরিষদের কাছে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া’র সুপারিশ করা হয়েছে।

খসড়া প্রস্তাবটি উপস্থাপন করেছিল কাউন্সিলের সদস্য দেশ আলজেরিয়া। বৃহস্পতিবার বিকালে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিষদের বৈঠকে ভোটের দিন ঠিক করা হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মন্ত্রী ও রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

শুক্রবারের ভোটে খসড়া প্রস্তাবটি পাস হতে এর পক্ষে কমপক্ষে নয়টি ভোট এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া বা চীনকে ভেটো দেওয়া থেকে বিরত থাকতে হবে।

এই ভোটে ১৩টি কাউন্সিল সদস্যের সমর্থন থাকবে এবং যুক্তরাষ্ট্র তার ভেটো শক্তি প্রয়োগ করবে বলে মনে করছেন কূটনীতিকরা।

 

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম